শার্শায় জামায়াত প্রার্থী মাওলানা আজিজুর রহমান এর বিশাল মোটরসাইকেল শোডাউন
- আপডেট: ১০:৩৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ১১৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ব্যাপক রাজনৈতিক উৎসবের পরিবেশ তৈরি হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর-১ (শার্শা) প্রার্থী মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে শনিবার (১৫ নভেম্বর) প্রায় ৪ হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়।

শার্শার মিনি স্টেডিয়াম থেকে সকাল ৯টায় যাত্রা শুরু হওয়া শোডাউনটি শার্শা বাজার, নিজামপুর, গোড়পাড়া, পাকশিয়া-বেনাপোল, বাগআঁচড়া, নাভারণসহ উপজেলার ১১টি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সময়টা এলাকার মানুষদের জন্য ক্ষণিকের জন্য উৎসবের রূপ ধারণ করে।
দুপুর ২টায় শার্শা বাজারে এসে শোডাউনটির সমাপ্তি ঘটে। শোডাউন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, “আগামী দিনে শার্শাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করবো, ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। উন্নয়ন ও সব ভালো কাজের সঙ্গে থাকব।”
শোডাউনে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
শার্শার সড়ক ও বাজার জুড়ে রাজনৈতিক উদ্দীপনা ও মোটরসাইকেল মিছিলের ভিড় নজর কেড়েছে এলাকাবাসীর।



























