০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

জনগণের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য: মফিকুল হাসান তৃপ্তি”

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ৮৩

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে লিফলেট বিতরণ, গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বিকেলে কায়বা ইউনিয়নের রুদ্রপুর এলাকায় এ কর্মসূচি আয়োজিত হয়।

কায়বা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিকেলেই শুরু হয় লিফলেট বিতরণ। রুদ্রপুরের প্রধান সড়ক থেকে পাড়া-মহল্লা—সবখানেই উপস্থিত হন মফিকুল হাসান তৃপ্তি। পরে এলাকাবাসী, নারী ভোটার, যুবসমাজ ও স্থানীয় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় মফিকুল হাসান তৃপ্তি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের ভালোবাসাই আমার শক্তি; আপনাদের সহযোগিতা থাকলে যশোর-১ আসন হবে গণতন্ত্রের দুর্গ।”

এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির আইন সম্পাদক মশিয়ার রহমান, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যশোর জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব বদিউজ্জামাল বদি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, আসাদুজ্জামান আসাদ, আল উযায়ের শাওন, সাইফুল আলম পিন্টু, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, জিয়াউর রহমান জিয়া, রবিউল ইসলাম রবি, আব্দুস সবুর, খন্দকার সাইফুল ইসলাম, ইমতিয়াজ রিয়াল, বেনাপোল পৌর যুবদলের সদস্য সাইফুল ইসলাম আসাদ, শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহজালাল আগুন, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন সহ উপজেলা, ইউনিয়ন ও পৌর পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

জনগণের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য: মফিকুল হাসান তৃপ্তি”

আপডেট: ১০:০০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫