শালিখা চতুরবাড়িয়া বাজারে, বিএনপির আঞ্চলিক কার্যালয় শুভ উদ্বোধন
- আপডেট: ০৯:৫৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ৪৩

শালিখা (মাগুরা) প্রতিনিধি:লক্ষণ কুমার মন্ডল : আজ ৭নভেম্বর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় মাগুরা শালিখা উপজেলার ২নং তালখড়ি ইউনিয়ন চতুরবাড়িয়া বাজারে, বিএনপির আঞ্চলিক কার্যালয় শুভ উদ্বোধন।
২নং তালখড়ি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো:আলতাফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চতুরবাড়িয়া বাজারে, বিএনপির আঞ্চলিক কার্যালয় শুভ উদ্বোধন করেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড: নিতাই রায়চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মোতালেব সিকদার, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য,বিল্লাল হোসেন বাকি, তালখড়ি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আবু জাফর লাল, শতখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গফুর মোল্লা, বুনাগাতি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, চতুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ফরিদ আহমেদ, তালখড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর মণ্ডল, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বারিক বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক দলিল উদ্দিন, জেলা মহিলা দলের সদস্য রুনা সালাম।






















