০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শার্শায় মফিকুল হাসান তৃপ্তির মনোনয়ন প্রাপ্তি — দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি বিশেষ বার্তা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ১১৪

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে ৮৫, যশোর-১ (শার্শা) সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

মনোনয়ন পাওয়ার পর সোমবার (৩ নভেম্বর-২০২৫) সন্ধ্যায় তিনি এক বিশেষ বার্তায় শার্শাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দলীয় শৃঙ্খলা ও ঐক্যের আহ্বান জানিয়েছেন।

বার্তায় মফিকুল হাসান তৃপ্তি বলেন, “আমি আপনাদের নেতা নই, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের আপনজন। শার্শার মানুষের ভালোবাসা, বিশ্বাস ও আন্তরিকতাই আমার প্রেরণার উৎস।”

তিনি আরও বলেন, “আমরা সকলে যেন আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলি। তাঁদের নেতৃত্বে দলের কর্মসূচি ও আদর্শ বাস্তবায়নই আমাদের মূল দায়িত্ব।”

মফিকুল হাসান তৃপ্তি কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এ সময় কোনো উল্লাস বা মিছিলের প্রয়োজন নেই। প্রকৃত বিজয় হবে সেদিন, যেদিন জনগণের রায়ে ধানের শীষ বিজয়ী হবে এবং দেশের মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।”

তিনি উল্লেখ করেন, মনোনয়নের প্রতিযোগিতায় যারা ছিলেন, সবাই একই দলের, একই আদর্শের সৈনিক। “আমাদের মধ্যে কোনো বিভাজন নেই — থাকতে পারে না। আমাদের একমাত্র অঙ্গীকার ধানের শীষের বিজয় নিশ্চিত করা এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করা।”

বার্তার শেষে তৃপ্তি বলেন, “চলুন, আমরা সবাই একসাথে মাঠে কাজ করি, একে অপরের হাত ধরে আগাই — কারণ ঐক্যই আমাদের শক্তি, আর বিজয়ই আমাদের গন্তব্য।”

স্থানীয় নেতাকর্মীরা তৃপ্তির এই বার্তাকে দায়িত্বশীল ও পরিপক্ব রাজনৈতিক মনোভাবের প্রতিফলন হিসেবে আখ্যা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

শার্শায় মফিকুল হাসান তৃপ্তির মনোনয়ন প্রাপ্তি — দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি বিশেষ বার্তা

আপডেট: ০৭:১৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫