৭ই নভেম্বর ঘিরে বিএনপির ৯ দিনের কর্মসূচি
- আপডেট: ১১:৪৮:০১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ৯৪

নিজস্ব প্রতিবেদকঃ ৭ই নভেম্বর ঘিরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে ঢাকাসহ সারাদেশে র্যালি ও ৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই দিবস উপলক্ষে
বিএনপি’র উদ্যোগে ৫ই নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে৷
রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। এর আগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক, সদস্য সচিব, কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করা হয়।
কর্মসূচিগুলো হলো- ৭ই নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এদিন সকাল ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় প্রতাকা উত্তোলন করা হবে। দিবসটি উপলক্ষে ৭ই নভেম্বর সকাল ১০টায় দলের জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে ৭ই নভেম্বর বেলা ৩টায় নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে। এদিনই সারা দেশে বিএনপি’র উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে।
এছাড়া দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে। শ্রমিক দলের উদ্যোগে ৫ই নভেম্বর আলোচনা সভা, ছাত্রদলের উদ্যোগে ৮ই নভেম্বর-আলোচনা সভা এবং ৭ ও ৮ নভেম্বর টিএসসিতে আলোকচিত্র প্রদর্শনী), ওলামা দলের উদ্যোগে ৯ই নভেম্বর এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, তাঁতী দলের উদ্যোগে ১০ নভেম্বর আলোচনা সভা, কৃষকদলের উদ্যোগে ১১ নভেম্বর আলোচনা সভা, জাসাসের উদ্যোগে ১৩ নভেম্বর শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এব্য দিবস উপলক্ষে বিএনপি’র উদ্যোগে ১২ নভেম্বর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা।
এছাড়াও ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ডকুমেন্টারি (ভিডিও, স্থিরচিত্র) ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়াসহ ফেসবুক, ইউটিউব, অনলাইনে প্রকাশ করা হবে। ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।





















