০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে বেনাপোলে প্রস্তুতি সভা ও প্রচার মিছিল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / ১৬৩

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর-২০২৫) বিকেল সাড়ে ৩টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি। নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ের মধ্য দিয়েই এ আন্দোলনের সফলতা আসবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ।

সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম এবং সঞ্চালনায় ছিলেন বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু ও সদস্য সচিব মো. রায়হানুজ্জামান দীপু।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আল-মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, আব্দুর রশীদ, সাইফুল ইসলাম পিন্টু, মনিরুজ্জামান মনি, আওরঙ্গজেব, মোজাফফর উদ্দিন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, উপজেলা যুবদলের সদস্য আলাউদ্দিন আলাল, আজগর হোসেন, খায়রুজ্জামান সোহাগ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আতাউর রহমান, মীর আলম, রিপন হোসেন, আশরাফুজ্জামান মির্জা, জনি হায়দার, সদস্য মফিজুর রহমান পিন্টু, জিয়াউর রহমান জিয়া, সাইফুল ইসলাম আসাদ, সোহাগ হোসেন, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, জিয়াউর রহমান জিয়া, আব্দুস সবুর, রবিউল ইসলাম রবি, খন্দকার সাইফুল ইসলাম, ইমতিয়াজ রিয়াল, রাসেল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা শাহজালাল আগুন, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরীফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাইমিনুল সাগর, যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন, সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, যুগ্ম আতিকুজ্জামান সনি, তুহিন হোসেন।

এছাড়া উপজেলা কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় অংশ নেন।

সভা শেষে আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। পরে বেনাপোল বাজারে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়।

Please Share This Post in Your Social Media

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে বেনাপোলে প্রস্তুতি সভা ও প্রচার মিছিল

আপডেট: ০৭:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫