৩১ দফা হলো জনগণের মুক্তির রোডম্যাপ: আবুল হাসান জহির
- আপডেট: ১১:৩৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ৭৩

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিকে জনসাধারণের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে যশোরের শার্শা উপজেলায় এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর-২০২৫) বিকেলে যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের চালিতাবাড়িয়া হাইস্কুল মাঠে কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে এই সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। এর আগে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে স্থানীয় বাজারে সাধারণ মানুষের মাঝে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহাম্মদ আলী শাহিন, জামাল উদ্দিন, আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, প্রভাষক মামুনুর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা।
এছাড়া কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উলশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, বাগআঁচড়া ইউনিয়নের জাহাঙ্গীর হোসেনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, কবির হোসেন, মোজাফফর উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াসি উদ্দীন, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান জনি, যশোর জেলা তাঁতীদলের সদস্য শফিউদ্দিন শফি, উপজেলা যুবদলের সদস্য খায়রুজ্জামান সোহাগ এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ আরও অনেকেই কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, “গত ১৬ বছরে দেশে একনায়কতান্ত্রিক শাসন কায়েম হয়েছে। জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। বিএনপি ক্ষমতায় গেলে দেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে এবং হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।”
বক্তারা আরও বলেন, “৩১ দফা হলো জনগণের মুক্তির রোডম্যাপ। এই কর্মসূচি বাস্তবায়ন করতে বিএনপি মাঠে রয়েছে এবং থাকবে।”






















