তারেক রহমানের বার্তা নিয়ে পুটখালীতে মফিকুল হাসান তৃপ্তি’র গণসংযোগ ও উঠান বৈঠক
- আপডেট: ০৯:২৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ১৩৩

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে শার্শায় ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি এ কর্মসূচিতে নেতৃত্ব দেন।
সোমবার (২০ অক্টোবর-২০২৫) শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড (বারোপোতা) বাজারে গণসংযোগ করেন এবং জনগণের হাতে তুলে দেন ৩১ দফা কর্মসূচির লিফলেট।

লিফলেট বিতরণ শেষে তিনি ৫নম্বর ওয়ার্ড (বালুন্ডা) গ্রামে এক উঠান বৈঠকে অংশ নেন। সেখানে নারী-পুরুষের সরব উপস্থিতিতে তিনি বলেন,
“দেশনেতা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি হচ্ছে জনগণের মুক্তি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা। ধৈর্য, ঐক্য ও দৃঢ় মনোবল নিয়ে আমাদের এই লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে।”
৫ নম্বর (বালুন্ডা) ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফিকুল হাসান তৃপ্তি।
এ সময় আরও বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদাদ, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, শার্শা ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান, বেনাপোল ছোটআঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সর্দার, যশোর জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান বদি সহ স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসংযোগ ও উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইসরাফিল হোসেন বাবু, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান মির্জা, জনি হায়দার, শার্শা ইউনিয়ন যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, রবিউল ইসলাম রবি, আব্দুস সবুর, পৌর যুবদলের সদস্য মফিজুর রহমান পিন্টু, জিয়াউর রহমান, সাইফুল ইসলাম আসাদ, যুবদল নেতা খন্দকার সাইফুল ইসলাম, ইমতিয়াজ রিয়াল, রাসেল হোসেন, শামীম হোসেন, শাহাজান, রাকিবুল ইসলাম, শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগঠক শাহজালাল আগুন, শার্শা উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব লিটন, সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান জিয়া, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান সনি, তুহিন হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সরকার গঠনের লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।





















