০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নারীর অধিকার সুরক্ষায় শার্শায় মফিকুল হাসান তৃপ্তি’র উঠান বৈঠক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / ৬৬

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নারীদের অধিকার সুনিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

মঙ্গলবার (১৪ অক্টোবর-২০২৫) বিকেলে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। সাবেক ছাত্রদল নেতা আলাউদ্দিন খান সবুজের বাড়িতে আয়োজিত এ বৈঠকে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষ থেকে আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মফিকুল হাসান তৃপ্তি বলেন, “তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি পূর্ণাঙ্গ রূপকল্প। এতে নারীর অধিকার, কৃষক-শ্রমিক ও খেটে খাওয়া মানুষের কল্যাণ এবং রাষ্ট্রীয় দুর্নীতির অবসানের দিকনির্দেশনা রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও মর্যাদা রক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় কাঠামোয় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ অচিরেই একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। এই লক্ষ্যেই আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি এবং ৩১ দফার গুরুত্ব তুলে ধরছি।”

বৈঠকে আরও বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. রুহুল আমিন, যুগ্ম সম্পাদক মো. তাজ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, জেলা কৃষক দলের সদস্য মোস্তাফিজুর রহমান বাবু, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান পিন্টু, জিয়াউর রহমান জিয়া, সোহাগ হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য রাইয়ানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নারীর অধিকার সুরক্ষায় শার্শায় মফিকুল হাসান তৃপ্তি’র উঠান বৈঠক

আপডেট: ০৬:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫