বাঘারপাড়ায় বিএনপি’র আয়োজনে সনাতন ধর্মাবলম্বী নারীদের পুনর্মিলনী অনুষ্ঠানে নারীদের ঢল”
- আপডেট: ০৯:৩১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ১৯৯

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে শারদীয় দূর্গা পূজা পরবর্তী সনাতন ধর্মাবলম্বী নারীদের পুনর্মিলনী অনুষ্ঠানে নারীদের ঢল লক্ষ্য করা গেছে।
শনিবার (১১ অক্টোবর) বিকাল ৩টায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাঘারপাড়া পূজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি রাজ কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। এসময় তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এদেশের মানুষ এক অপরের সাথে বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করে আসছে। দল-মত ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেই আমরা মানুষ। আমি মনে করি এদেশ সকল মানুষের ধর্ম পালন করার একটি ক্ষেত্র। স্বাধীনভাবে বিচরণ করতে কোন বাধা নেই। এসময় তিনি আরো বলেন, আপনাদের কোন ভয় নেই। আমি আপনাদের পাশে আছি। সকলে মিলে এ অঞ্চল গড়ে তোলা আমাদের দায়িত্ব। আমরা একই রক্ত- মাংসে গড়া মানুষ। শরীর কাটলে সবার রক্ত লাল, তাই আমাদের কোন ভেদাভেদ নেই। বিএনপি কখনও সংখ্যালঘু থিওরি বিশ্বাস করে না। আমরা সকলেই ভাই ভাই।
অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট সাবেরুল হক সাবু বলেন, ৫ আগষ্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর এদেশের মানুষ পুনরায় স্বাধীনতার সুখ পাচ্ছে। বিএনপি কখনও স্বৈরশাসনে বিশ্বাস করে না।
বিএনপির নিকট সকল ধর্মের মানুষ সমান। আগামী নির্বাচনে বিএনপি যদি সরকার গঠন করতে তবে সকল মানুষ সমান অধিকার পাবে। সাধারণ মানুষের বাক স্বাধীনতা থাকবে।
প্রধান অতিথি ছাড়াও আরও বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামছুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মিসেস তানিয়া রহমান সুমি সহ অন্যান্য নেতৃবৃন্দ।






















