০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে চোরাই মোবাইলসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ৮৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে ৪৯ বিজিবির একটি টহল দল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় শাড়ি ও মোবাইল ফোনসহ বিভিন্ন চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮ হাজার ৮৯০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবারের অভিযানে এই পণ্যগুলো জব্দ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আটককৃত পণ্যসমূহ পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।”

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং চোরাচালান রোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র অভিযানে চোরাই মোবাইলসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ

আপডেট: ০৯:২৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫