শার্শায় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির অনুদান ও মতবিনিময় সভা
- আপডেট: ০১:০১:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৮

নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার ২৯টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বিএনপি সব ধর্মের মানুষের সহাবস্থানে বিশ্বাসী। দুর্গাপূজাকে ঘিরে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে, সে লক্ষ্যে প্রতিটি পূজা মণ্ডপে পুলিশের পাশাপাশি বিএনপি স্বেচ্ছাসেবকরাও কাজ করবে।”
হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস এবং সাধারণ সম্পাদক নীলকমল সিংহ। তাঁরা পূজা মণ্ডপগুলোর জন্য বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান গ্রহণ করেন এবং এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















