০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫এর, ১১ জন প্রবীণ শ্রমিকদের আর্থিক অনুদান দিয়ে বিদায়

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৮৬

নিজস্ব প্রতিবেদকঃ বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫এর ১১ জন প্রবীন শ্রমিকদের প্রতেককে ২০হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়ে অবসর দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) সকাল ১০টার সময় ৯২৫ এর কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলীসহ শ্রমিক সরদার ও সাধারণ সকল শ্রমিকদের নেতৃত্বে ১১জন প্রবীণ শ্রমিকদের মোট ২ লাখ ২০হাজার টাকা অনুদান দিয়ে বিদায় জানানো হয়।

স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫এর সভাপতি তবিবুর রহমান তবি বলেন, আমাদের আসার আগে এই ইউনিয়নে কোনো শ্রমিক টাকা পায়নি, আমরা আসার পর থেকে শ্রমিকদের অল্প অল্প করে জমানো টাকা থেকে এই ১১ জনকে আর্থিক অনুদান দিয়ে আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা বিদায় জানান।

এসময় শ্রমিকদের উদ্দেশ্যে করে তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন তাই আপনার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র সন্তানদেরকে বলবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষে ভোট করার জন্য এবং জামাত ইসলাম হইতে সাবধান থাকবেন।

স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী সাধারণ শ্রমিকদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা জানেন ৫ই আগস্টের পর থেকে এই বন্দরে কাজ নেই বললেই চলে, তবে বিগত দিন আগে যারা ছিলেন, তাদের থেকেও আপনাদের আমরা বেতন বেশি দিচ্ছি। তার কারণ আমি আপনাদের পরিশ্রমের টাকা কাউকে নিতে দেই নাই। আমি যতদিন আছি আপনাদের সব ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং যতটুকুই কাজ হচ্ছে তা থেকেই কিছু কিছু টাকা শ্রমিকদের ফান্ডে জমানো হয়। সেই ফান্ড থেকেই আজ ১১ জনকে ২০হাজার টাকা করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে এই বন্দরে কাজের অনেক গতিশীল বাড়বে। আপনারা কাজ করে পারবেন না। আর এখন থেকেই যাতে বেশি বেশি করে কাজ আনা যায় সে চেষ্টাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। তাই আপনারা সকলে ধানের শীষে ভোট করবেন। যাতে করে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেনো সব সময় আপনাদের পাশে থাকতে পারি।

প্রবীণ শ্রমিকরা হলেন, ১-মোঃ আশাদুল,২-মোঃ আব্দুল্লাহ, ৩-মোঃ মোমিনুর রহমান,৪- মোঃ ইয়াছিন, ৫-মোঃ জাফর মিয়া, ৬-মোঃ মহাসিন,৭-মোঃ মনিরুল ৮-মোঃ আক্রম, ৯- মোঃ আরফাত, ১০-মোঃ নাজমুল হোসেন, ১১-মোঃ হেকমত আলী।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক (২) মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান, মোঃ ইছাহক মেম্বার, মোঃ জুলু মেম্বার, লিংকন মেম্বার, শ্রমিক সরদার মোঃ হাসেম আলীসহ ৯২৫এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিকবৃন্দরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫এর, ১১ জন প্রবীণ শ্রমিকদের আর্থিক অনুদান দিয়ে বিদায়

আপডেট: ০৪:১৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫