০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শার্শায় পুলিশের অভিযানে ১ ঘন্টার ভিতরে ছিনতাইকৃত ভ্যান উদ্ধার, ছুরিসহ আটক-২

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ১০৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানার উলশী ইউনিয়নের বড়বাড়ীয়া এলাকায় পুলিশের চালানো বিশেষ অভিযানে ছিনতাইকৃত একটি ভ্যানসহ দু’জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ। ঘটনার পরপরই অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার ও ভ্যানটি উদ্ধার করা হয়।

ভ্যানচালক মোঃ আক্তারুল ইসলাম (১৯), পিতা-মো: ইয়াসিন আলী, গ্রাম-নারিকেলবাড়ীয়া, শার্শা, যশোর। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে শার্শার বড়বাড়ীয়া এলাকার মিজানের ইটভাটার সামনে পৌঁছালে যাত্রীবেশে থাকা তিন ছিনতাইকারী হঠাৎ তার ওপর হামলা চালায়। ছুরি দিয়ে আহত করে জোরপূর্বক তার চালিত ভ্যানটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল আলিমের নির্দেশনায় পুলিশের একটি চৌকস টিম তৎপরতা শুরু করে। স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিকেল ২টা ১০ মিনিটে একই এলাকা থেকে দুই আসামিকে ছিনতাইকৃত ভ্যান ও ধারালো ছুরিসহ আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, যশোরের শার্শা থানার লাউতাড়া গ্রামের মো: আজিবর রহমানের পালিত ছেলে মো: ইমরান হোসেন (২৮) ও কন্যাদহ গ্রামের আক্তারুজ্জামান বাবুর ছেলে মো: কামরুজ্জামান (২৮)।

পুলিশ জানায়, এদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় শার্শা থানায় মামলা নং-১৬, তারিখ-১৬/০৯/২০২৫, ধারা-৩৯৪ পেনাল কোড অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

শার্শা থানার (ওসি) মো: আব্দুল আলিম আরো জানান, আটককৃতদের বুধবার (১৭ সেপ্টেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, এই ধরনের দ্রুত পুলিশি অভিযানে এলাকায় অপরাধ কমাবে এবং জনসাধারণের আস্থা বাড়াবে।

Please Share This Post in Your Social Media

শার্শায় পুলিশের অভিযানে ১ ঘন্টার ভিতরে ছিনতাইকৃত ভ্যান উদ্ধার, ছুরিসহ আটক-২

আপডেট: ০৯:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫