নড়াইলে জলমহল থেকে জোরপূর্বক মাছ ধরে নেওয়ার অভিযোগ
- আপডেট: ০৬:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৮৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জলমহল থেকে গ্যাস ট্যাবলেট ব্যবহার করে মাছ ধরে নেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের তপনভাগ গ্রামে ঘঠনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,তপনভাগ গ্রামের ৮ একর ৫৪ শতকের একটি সরকারি জলাশয় রয়েছে। যা প্রতিবছর সরকারি নিয়মানুযায়ী ইজারা দেওয়া হয়। গত কয়েক বছর ধরে জলমহলটি ইজারা নিয়ে চাষাবাদ করছেন সদর উপজেলার সীতারাপুর গ্রামের পংকজ কুমার রায়।
এ বছরও তিনি নিয়মানুযায়ী সরকার থেকে ইজারা নিয়েছেন।জলমহল থেকে তার বাড়ি দুরে হওয়ায় তপনভাগ গ্রামের ইব্রাহিম ও তার পরিবারের সদস্যরা দেখাশোনা করেন। এদিকে ওই জলমহলটি নিজেদের সম্পত্তি বলে দাবি তপনভাগ গ্রামের ইউসুফ ও তার ভাইয়েরা।ফলে এই জলমহল যারাই ইজারা নেন তাদের সাথেই বিরোধ সৃষ্টি হয় ইউসুফদের।
পংকজ ও ইব্রাহিমের চাচা রমজান মোল্যার অভিযোগ, আজ সকালে জলমহালটির দখল নিতে সেখানে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করার পর প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ জাল টেনে ধরে নিয়ে যায় ইউসুফরা।বাধাদিলে ও তারা শোনেনি। পরে আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।
এ বিষয়ে জানতে ইউসুফের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। মোবাইলে একাধিক বার ফোন দিয়ে ও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে শেখহাটি পুলিশ পাড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক, রফিকুল ইসলাম বলেন খবর পেয়ে ঘঠনা স্থলে গিয়েছিলাম। আমরা যাওয়ার আগে তারা মাছ মেরে নিয়ে চলে গেছে। ভূক্তভোগীদের এ ঘটনায় মামলা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার দেবাশীষ অধিকারী বলেন, জলমহলটি সরকারি খাস খতিয়ানে রয়েছে। নিয়মানুযায়ী জলমহল ইজারা দেওয়া হয়েছে। সেখান থেক মাছ ধরে নেওয়ার কোন সুযোগ নেই। যারা মাছ ধরেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















