০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

গোগা সীমান্তে ভারতগামী চার বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৪৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৮৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) সদস্যরা তাদের আটক করে।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়—গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৭/৭-এস এর ৫৪ আর পিলার থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যশোর জেলার শার্শা থানার হরিশচন্দ্রপুর গ্রামসংলগ্ন এলাকায় টহল দল অবস্থান নেয়। সকাল ৭টা ৩০ মিনিটে চারজন বাংলাদেশি নাগরিককে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. মিঠু মোল্লা (৩২) যশোর জেলার অভয়নগর থানার বর্ণিমালাধরা গ্রামের মো. কামরুল মোল্লার ছেলে। মো. মিজানুর সরদার (৪৫), পিতা মো. আহামদ সরদার, গ্রাম– পাতালীয়া, থানা– অভয়নগর, জেলা– যশোর। শাপলা খাতুন (২৩), পিতা ছরোয়ার বিশ্বাস, গ্রাম– বলাডাঙ্গা কাজীপুর, থানা– কোতোয়ালী, জেলা– যশোর। সুমি আক্তার (২৪) পিতা রতন খলিফা, গ্রাম– চরখোলা, থানা– নাজিরপুর, জেলা– পিরোজপুর।

তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোন (দুটি স্মার্টফোন ও দুটি বাটন ফোন) জব্দ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

বিজিবি অধিনায়ক আরও বলেন, সম্প্রতি সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল ও নজরদারি বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

গোগা সীমান্তে ভারতগামী চার বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক

আপডেট: ০৩:৪৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫