০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

নড়াইলের শেখহাটি ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৬৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ৭নং শেখহাটি ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। অস্বচ্ছল, বিধবা, তালাক প্রাপ্ত নারীদের এ কর্মসূচির আওতায় এনে তাদের মাঝে প্রতি মাসে ৩০ কেজি হারে গত ২ মাসের একত্রে ৬০ কেজি করে চাল প্রদান করা হয়।

এর অংশ হিসেবে সোমবার (৮ই সেপ্টেম্বর) ৭নং শেখ হাটি ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সুবিধাভোগী অস্বচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্ত ১৪৯ জন নারীর হাতে চাল তুলে দেওয়া হয়।

এসময় উপজেলা সমবায় কর্মকর্তা ট্যাগ অফিসার মোঃ তৌহিদুর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুশফিকুর রহমান, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৮ নং ওয়ার্ডের মেম্বার এরশাদ আলী, ওয়ার্ড মেম্বার নাসির ফকির আনোয়ার হোসেন, পরেশ বিশ্বাস, মোঃ জাহাঙ্গীর, বাহারুল মোল্লা, মহিলা ওয়ার্ড মেম্বার নুরুন নাহার, অনিতা বিশ্বাস, দিপালী করসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভিডব্লিউবি কর্মসূচির সুবিধাভোগী অস্বচ্ছল, বিধবা, তালাক প্রাপ্ত নারী ও গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

নড়াইলের শেখহাটি ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ

আপডেট: ০৪:৩৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫