বেগম জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে বেনাপোলে কৃষক দলের দোয়া ও আলোচনা সভা
- আপডেট: ১১:৪৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / ৯৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বেনাপোলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট-২০২৫) সন্ধ্যায় বেনাপোল পৌর এলাকার কাগজপুকুর বাজারে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর কৃষক দলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আমিরুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. সাহেদ আলী সবুজ।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি একেএম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক মো. আখতারুজ্জামান আক্তার, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান খোকন, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মজিদ সেক্টর, সাদীপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল মালেক এবং কাগজপুকুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক মো. মফিজুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর এবং বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।





















