বেনাপোলে বিএনপি ও স্বেচ্ছাসেবকদলের নার্গিস বেগমের জন্মদিন উদযাপন
- আপডেট: ০৭:৫১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ১০২

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমের শুভ জন্মদিন উপলক্ষে বেনাপোলে দিনটি উদযাপন করেছে পৌর বিএনপি ও পৌর স্বেচ্ছাসেবক দল।
শনিবার (৯ আগস্ট-২০২৫) বিকেলে বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টার কেক কেটে তার জন্মদিন উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার দেলোয়ার হোসেন খোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন শার্শার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন, মোঃ শাহাবুদ্দিন আহামেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আলহাজ্ব মেহেরুল্লাহ, আলহাজ্ব আমিরুল ইসলাম বাবু, আলহাজ্ব আবদার আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আহাদ, মো. আক্তারুজ্জামান আক্তার, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপু, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন প্রমুখ।
অন্যদিকে এক অনুষ্ঠানে কেক কাটেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ ও সদস্য সচিব মোঃ ওমর ফারুক।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আবু মুসা, সদস্য মোঃ বদর ব্যাপারী, মোঃ আলমগীর হোসেন, মোঃ কামাল খাঁ, মোঃ সোহেল রহমান, মোঃ সোহাগ হোসেন ও মোঃ রায়হান হোসেন।
অনুষ্ঠানে পৌরসভার ৯টি ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়কসহ স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীরা অংশ নেন।
উপস্থিত নেতাকর্মী নার্গিস বেগমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।





















