১১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শার্শায় মহিলা দলের জরুরী কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / ১০৭

নিজস্ব প্রতিবেদক: সোমবার (২৮ জুলাই ২০২৫) বিকেল ৪টায় শার্শা জেলা পরিষদ অডিটোরিয়ামে শার্শা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে এক জরুরী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রাশিদা রহমান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, “নারী অধিকার ও গণতন্ত্র—এই দুইটি বিষয়ের প্রতি বিএনপি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। বিএনপি ক্ষমতায় এলে নারীরা হবে সম্মানিত ও নিরাপদ।”

সমাবেশে আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন।

মহিলা দলের নেত্রীদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক শামসুন্নাহার পান্না, রাফাত আরা জলি, সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৌলুদা পারভীন ও সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভীন। এসময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহিন, আব্দুল মজিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক মো. তাজউদ্দীন, প্রভাষক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন, প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. উসমান আলী, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উলশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন এবং পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আল মামুন বাবলু, কৃষক দলের সভাপতি মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াছি উদ্দিন জিন্নাহ, ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফুল ইসলাম চয়ন, সদস্য সচিব মো. সবুজ হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর প্রমুখ।

সমাবেশে শার্শা উপজেলা মহিলা দলের প্রয়াত সভাপতি নূরজাহান রিনার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

শার্শায় মহিলা দলের জরুরী কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: ০৬:৫৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫