১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে যশোর জেলা ছাত্র ফোরামের দোয়া ও মিলাদ মাহফিল

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / ৮৯

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যশোর জেলার শহীদ শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ জাবির, তৌহিদুল ইসলাম ও আব্দুল্লাহসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই-২০২৫) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ি কেআইবি কমপ্লেক্সে ঢাকাস্থ যশোর জেলা ছাত্র ফোরাম-এর আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ঢাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত যশোর জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত ছাত্রকল্যাণমূলক স্বেচ্ছাসেবী এই সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ আলমগীর কবীর এবং সঞ্চালনা করেন মো. রোকন উদ্দিন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মো. কামরুল ইসলাম। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন খতম ও বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এইচ এম এম তারিক হোসেন, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল নুরে আলম সিদ্দিকী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সম্পাদক মহিউনদ্দিন রাজু, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ফরিদ খান, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. এমদাদুল হক সোহান, কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী মোছা. তহমিনা বেগম, সাংবাদিক নেতা জাহিদুল ইসলাম সুমন এবং যশোর জেলা সমিতির দপ্তর সচিব ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান রকি।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা ফয়সাল হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা খলিলুর রহমান সম্রাট, ইঞ্জিনিয়ার নওয়াজীস ইসলাম রিয়েল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মোতাচ্ছিম বিল্লাহ অপু, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেত্রী মুন্নি খাতুন, ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শতাধিক শিক্ষার্থী ও সাবেক ছাত্রনেতা।

বক্তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “এই গণঅভ্যুত্থান ছিল ছাত্রসমাজের আত্মত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক অনন্য নজির। এই শহীদরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন।”

Please Share This Post in Your Social Media

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে যশোর জেলা ছাত্র ফোরামের দোয়া ও মিলাদ মাহফিল

আপডেট: ১১:১৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫