মহিলা দলের সমাবেশস্থল পরিদর্শনে শার্শা উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ
- আপডেট: ১০:১৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ৮৫

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ জুলাই-সোমবার শার্শায় জেলা পরিষদ অডিটোরিয়ামে শার্শা উপজেলা মহিলা দলের কর্মী সমাবেশ সফলভাবে আয়োজনের লক্ষ্যে পূর্বপ্রস্তুতি এবং সমাবেশস্থল পরিদর্শন করেছেন শার্শা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
শুক্রবার (২৫ জুলাই-২০২৫) শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন এর নেতৃত্বে একটি দল সমাবেশস্থলে গিয়ে পরিবেশ ও অন্যান্য প্রস্তুতির খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, সিনি: যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি মো: আমিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদিন মন্টু, বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: জসীম উদ্দীন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীর হোসেনসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, এই সমাবেশের মাধ্যমে শার্শা উপজেলা মহিলা দলের নেতাকর্মীদের আরও শক্তিশালী ও সংগঠিত করা হবে। তারা আশাবাদী যে, শার্শা উপজেলা মহিলা দলের কর্মী সমাবেশ ব্যাপক সাড়া ফেলবে এবং দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে।





















