ডিহিতে অসুস্থ নেতাকর্মী ও তাদের পরিবারের খোঁজে ছুটে গেল শার্শা উপজেলা বিএনপি
- আপডেট: ১০:২৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / ৮৯

নিজস্ব প্রতিবেদক: শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান ও একই ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক মাস্টার রওশন আলী দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন। এ ছাড়া গুরুতর অসুস্থ হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ডিহি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেনের মা।
এই মানবিক সংকটে অসুস্থ নেতৃবৃন্দ ও তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন শার্শা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অসুস্থদের বাড়িতে ছুটে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দলের পক্ষ থেকে সহানুভূতি ও সমবেদনা জানান।
দলীয় নেতাকর্মীদের এমন মানবিক উদ্যোগে স্থানীয় রাজনীতিতে প্রশংসা কুড়িয়েছে।
এই প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান সাগর, অর্থবিষয়ক সম্পাদক মিয়াদ আলী, তথ্য সম্পাদক আব্দুস সালাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. নুরুজ্জামান, সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, সদস্য সরোয়ার হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন মন্টু, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মো: মফিজুর রহমান বাবু, পৌর ছাত্র দলের আহবায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাইমিনুল সাগর, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য মো: আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ও পৌর বিএনপি, যুবদল, কৃষক দল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও।
আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, “দলীয় রাজনীতি শুধু মিছিল-মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, মানবিকতা ও পারস্পরিক সহানুভূতির জায়গাটাও আমাদের অগ্রাধিকার। দলের যেকোনো নেতাকর্মী বিপদে পড়লে আমরা পাশে থাকব, এটিই বিএনপির নীতিগত অঙ্গীকার।”
স্থানীয়দের মতে, রাজনীতির পাশাপাশি এমন মানবিক উদ্যোগ দলের ভাবমূর্তিকে আরও ইতিবাচকভাবে তুলে ধরবে।






















