শহীদদের স্মরণে বেনাপোল পৌর ছাত্রদলের দোয়া মাহফিল
- আপডেট: ০৭:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / ১২০

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী জুলাই-আগস্ট মাসের শহীদদের স্মরণে বেনাপোল পৌর ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) যোহর নামাজের পরে বেনাপোল কওমী মাদ্রাসা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুল ইসলাম আরিফ।
এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইশতিয়াক আহম্মেদ শাওন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ তোফাজ্জেল হোসেন তুহিন, যুগ্ম আহ্বায়ক মোঃ আশলাম হোসেন শিমুল, মোঃ রাশেদুজ্জামান রাশেদ, মোঃ রবিন আহমেদ, এবং সদস্য মোঃ আরিফ তাজ, মোঃ মহসিন আলী, মোঃ আব্দুর রহমান সুমন, মোঃ শাওন হোসেন।
এছাড়া ৯টি ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন।
মাহফিলে বক্তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং যে কোন আন্দোলনের জন্য ছাত্রদলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
























