১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিলেন এনসিপি নেতা সারজিস আলম

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / ১৪০

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে তিনি দুপুর ২টা ৪০ মিনিটের দিকে যোগ দেন।

সমাবেশস্থলে তাকে জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে মূল মঞ্চে বসে থাকতে দেখা গেছে। আয়োজক সূত্রে জানা গেছে, সারজিস আলম মঞ্চে বক্তব্য দেবেন।

জামায়াতের এই মহাসমাবেশে অংশ নিতে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। দলটির পক্ষ থেকে সমাবেশে দেশের ডান ও ধর্মভিত্তিক ঘরানার একাধিক রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এনসিপি ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল সমাবেশে প্রতিনিধি পাঠিয়েছে বলে জানা গেছে।

এ দিন সকাল ৯টা ৪০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। প্রথম অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। দুপুর ১টা ২০ মিনিটের দিকে নামাজের বিরতি দেওয়া হয়। বিরতির পর দুপুর ২টায় কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়েছে সমাবেশের মূল পর্ব।

যেখানে জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিলেন এনসিপি নেতা সারজিস আলম

আপডেট: ০৪:৫৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫