১০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

জুলাই শহীদদের স্মরণে শার্শা উপজেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / ১৭৮

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শার্শা উপজেলা শাখা’র উদ্যোগে শনিবার (১৯জুলাই-২০২৫) যোহর নামাজের পর শার্শা বাজারে অবস্থিত শার্শা কেন্দ্রীয় জামে মসজিদে গত জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে শহীদ সকল নেতা-কর্মীর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় বক্তারা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, “তাঁদের রক্ত বৃথা যাবে না, বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের মাধ্যমে জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়িত হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শরীফুল ইসলাম চয়ন, সদস্য সচিব মোঃ সবুজ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাইমিনুল সাগর, যুগ্ম আহবায়ক মো: বিপ্লব হোসেন, আব্দুর জুবায়ের, যশোর জেলা ছাত্রদলের সহ-সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বেনাপোল পৌর ছাত্রদল নেতা ওয়াকিব শাহ, আল আমিনসহ উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

ছাত্রদল নেতারা জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ধারাবাহিকভাবে উপজেলার সকল শাখায় দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

জুলাই শহীদদের স্মরণে শার্শা উপজেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেট: ০৪:১৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫