যশোরে যুবদলের বিক্ষোভ মিছিল: শার্শা ও বেনাপোল পৌর শাখার নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি
- আপডেট: ০৯:৪৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ৮৪

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে— এমন অভিযোগ তুলে যশোরে বিক্ষোভ মিছিল করেছে যশোর জেলা যুবদল। এতে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিলটি বৃহস্পতিবার (১৭ জুলাই-২০২৫) বিকেলে যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব মো. ইমদাদুল হক ইমদাদ ও বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু’র সমন্বিত নেতৃত্বে মিছিলে ব্যাপক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এসময় আরও অংশগ্রহণ করেন, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ, সাইফুল ইসলাম পিন্টু, জিয়াউর রহমান, আওরঙ্গজেব, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রিপন হোসেন, যুবদল নেতা মো: আতাহার উদ্দিন, ইউনুস আলী, মফিজুর রহমান পিন্টু সহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কোতোয়ালী থানার সামনে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।






















