০৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোলে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / ৯১

নিজস্ব প্রতিবেদকঃ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেনাপোল পৌর শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বেনাপোল আল ফলাহ স্কুলে পৌর আমির মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জামায়াতে ইসলামীর যশোর জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান।

বেনাপোল পৌর শাখার সেক্রেটারি আলহাজ্ব নূরুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা আমীর রেজাউল ইসলাম। এছাড়া থানা ওলামা বিভাগের সভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ কর্মী সম্মেলনে বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি তার আলোচনায় বলেন, “ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগের মাধ্যমেই আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।” তিনি কর্মীদের ইসলামী আন্দোলনের কাজকে এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ কর্মীদের সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে দিকনির্দেশনা দেন এবং সামাজিক ও নৈতিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুুষ্ঠিত

আপডেট: ০৭:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫