ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
- আপডেট: ০৮:২৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / ৯২

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বাংলামোটরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের ভবনের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ নিয়ে একই স্থানে তৃতীয়বারের মতো ঘটলো এ ঘটনা।
বুধবার রাত ১০ টা ৫৮ মিনিটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানা শাখার যুগ্ম আহ্বায়ক ইমন হাওলাদার আহত হয়েছেন।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত এ বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ হয়েছে। আজ রাত ১০টা ৫৮ মিনিটে এই ককটেল বিস্ফোরণ হয়। এ সময় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শাখার জুলাই পদযাত্রার চিত্র প্রদর্শনী চলছিল।ঢাকার রেস্তোরাঁ
এর আগে গত ২৩ জুন রাত সাড়ে ১০টার একই স্থানে দলটির নেতাকর্মীদের লক্ষ্য করে এবং ২ জুলাই রাতে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল ছুড়ে দুর্বৃত্তরা।






















