শার্শার ডিহি ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট: ০৮:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / ১০৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক জরুরি কর্মী সমাবেশে অংশগ্রহণ করে শার্শা উপজেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
রবিবার (২৯ জুন-২০২৫) সমাবেশটি অনুষ্ঠিত হয় পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে, যেখানে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উত্তাল হয়ে ওঠে স্লোগানে স্লোগানে।
সমাবেশে সভাপতিত্ব করেন ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. অলিয়ার রহমান ও সঞ্চালনায় ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।
এছাড়া উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজউদ্দীন, সহ-সভাপতি আহম্মদ আলী শাহিন, প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে যুবদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ। স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দেন আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা।






















