০৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বাঘারপাড়ায় এনসিপির পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / ১৪৬

সাঈদ ইবনে হানিফ : বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের নিকট জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাঘারপাড়া শাখার পক্ষ থেকে বাঘারপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও নাগরিক সুবিধা সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শোভন রহমান এর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে বিশেষভাবে বাঘারপাড়া পৌরসভাকে একটি আধুনিক ও ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি পৌরপার্ক এবং গণশৌচাগারের দাবি উত্থাপন করা হয়। এছাড়া, প্রতিটি ওয়ার্ডে সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, স্যানিটারি ব্যবস্থার আধুনিকায়ন, রাস্তাঘাটে পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপন, পুরো পৌর এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা ইত্যাদি। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়ক ও জনদুর্ভোগ সংক্রান্ত সমস্যার সমাধানে আরও কিছু দাবি উত্থাপন করা হয়।

এই সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ইয়াহিয়া জিসান, বাঘারপাড়া জাতীয় নাগরিক কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী ফরহাদ হোসেন জনি ও সোহেল রানা, এবং দলের সদস্য ডা. নজরুল ইসলাম, রাজিবুল ইসলাম, সালমান পারভেজ, মুকুল হাসান, রিপন হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় এনসিপির পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে স্মারকলিপি প্রদান

আপডেট: ১১:৩৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫