০২:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় এবি পার্টির সভায় বক্তৃতাকালে হৃদরোগে আহ্বায়কের মৃত্যু

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০০:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / ১২১

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরায় এবি পার্টির এক মতবিনিময় সভায় বক্তৃতা চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন জেলা কমিটির আহ্বায়ক আব্দুল কাদের (৫৫)।

শনিবার (২১ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা শহরের লেকভিউ সংলগ্ন তুফান কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা জেলা এবি পার্টির সদস্য সচিব আলমগীর হুসাইন জানান, স্থানীয় ও জাতীয় নির্বাচনের প্রার্থী মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আয়োজিত সভায় প্রারম্ভিক বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন আব্দুল কাদের। তাৎক্ষণিকভাবে তাকে শুইয়ে পানি খাওয়ানো হলেও কিছুক্ষণের মধ্যে তিনি নিথর হয়ে পড়েন। পরে দ্রুত তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিবি হাসপাতালের চিকিৎসক ডা. আহসানুল কাদির জানান, হাসপাতালে আনার আগেই আব্দুল কাদের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

আব্দুল কাদেরের স্ত্রী সেলিনা খাতুন বলেন, তিনি ছিলেন এলাকার একজন অত্যন্ত জনপ্রিয় ও সদালাপী ব্যক্তি। তিনি ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে নির্বাচন করে কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

আব্দুল কাদের পুরাতন সাতক্ষীরার ডাংগীপাড়ার বাসিন্দা ও ইসহাক আলী মাস্টারের ছেলে। তিনি একসময় সাতক্ষীরার ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা বিভাগে দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরায় এবি পার্টির সভায় বক্তৃতাকালে হৃদরোগে আহ্বায়কের মৃত্যু

আপডেট: ১১:০০:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫