শিরোনাম:
শার্শায় বিএনপির দুই নেতা ও এক কর্মীকে বহিষ্কার
নিউজ ডেস্ক
- আপডেট: ১০:৪৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / ১০৬

নিজস্ব প্রতিবেদকঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ প্রমাণিত হওয়ায় যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের দুই বিএনপি নেতা ও এক কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন বাহাদুরপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি জামছের আলী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু ও বিএনপি কর্মী আবু সাইদ।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈরাজ্য সৃষ্টির সুস্পষ্ট অভিযোগের দায়ে তাদের প্রাথমিক সদস্যপদ স্থগিত করে দল থেকে বহিস্কার করা হলো।





















