০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ড. ইউনূস-তারেক বৈঠক: লন্ডন যাচ্ছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১১:২০ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / ৯৭

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক সামনে রেখে লন্ডন যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আগামী শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে, প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকটি দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে উদ্ধৃত করে দেশের একটি গণমাধ্যমের খবরে বলা হয়, আজ বুধবার লন্ডনের উদ্দেশে রওনা দেবেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আমীর খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিমও নিশ্চিত করেছে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আজ লন্ডনে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

ড. ইউনূস-তারেক বৈঠক: লন্ডন যাচ্ছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী

আপডেট: ১২:১১:২০ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫