শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শার্শায় কৃষক দলের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৮:১৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ১৫৩

নিজস্ব প্রতিবেদক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা কৃষক দলের উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (৩১মে) বিকেলে নাভারণ কলেজ মাঠে এ অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকোট মোঃ মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু, শার্শা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আলহাজ্ব মুনছুর আলী, উপজেলা বিএনপি নেতা তানজীর ইসলাম খান কনি, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শরীফুল ইসলাম চয়ন, সদস্য সচিব মোঃ সবুজ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসান ইমাম এবং সাংগঠনিক সম্পাদক সাহেদ আলী সবুজ প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন নাভারণ কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতী আব্দুস সামাদ কাসেমী।






















