০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:১৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / ১৪৯

মোঃ তোফাজ্জেল হোসেন পাটোয়ারী : সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা।

শুক্রবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেনসহ দলের সিনিয়র নেতারা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে আসেন। পুষ্পমাল্য অর্পণের পর প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তারা। পরে সমাধি প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিলে অংশ নেন তারা।

ওদিকে সকালে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে নেতা-কর্মীদের আসতে দেখা গেছে। এ সময় তাদের পোশাকে দেখা গেছে কালো ব্যাজ। মিছিলে নেতাকর্মীরা ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘জিয়া তোমায় ভুলিনি, ভুলব না, স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান’সহ ইত্যাদি স্লোগানও ধরেন। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, মুক্তিযোদ্ধা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতীদল, মৎস্যজীবী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, সম্মিলিত পেশাজীবী পরিষদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে জিয়ার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

নিবেদনের পর দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউর টি এন্ড টি কলেজ, হাই কোর্ট মাজার, গুলশান ২ নং ঢাকা সিটি করপোরেশনের মার্কেট, বাসাবো খেলার মাঠ, ধানমন্ডি আবাহনী মাঠ, ধানমন্ডি কেএফসি, কলাবাগান, ঢাকা মেডিকেল কলেজ, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ মহানগরী উত্তর ও দক্ষিণের বিভিন্ন জায়গায় দুস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচির উদ্বোধন করেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

Please Share This Post in Your Social Media

জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

আপডেট: ০২:১৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫