১২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

নিজ দলের সহকর্মীদের হুঁশিয়ারি জামায়াত আমিরের

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / ১৩৮

নিজস্ব প্রতিবেদক : দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না বলে দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে তার ফেসবুক স্ট্যাটাসে নেতাকর্মীদের এই হুঁশিয়ারি দেন জামায়াত আমির।

স্ট্যাটাসে দলীয় সহকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না। এবং এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না- তিনি যেই হোন না কেন।’

স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘অতএব, সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে।’

Please Share This Post in Your Social Media

নিজ দলের সহকর্মীদের হুঁশিয়ারি জামায়াত আমিরের

আপডেট: ০১:১৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫