০২:০৫ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

ঝিকরগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / ৩৫৪

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে একই গ্রামের পশ্চিম পাড়ার আকবার আলীর পুকুরে ডুবে শিশু ২টি মারা গিয়েছে।

ঘটনাসূত্রে জানা যায়, জয়কৃষ্ণপুর গ্রামের সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে সাফিন (৩.৫) ও জহির উদ্দিন এর মেয়ে মেহেরীন (৩.৫) পুকুরের পাড়ে খেলা করার সময় খাড়া পুকুরের ঢাল বেয়ে পানিতে পড়ে যায়। তাদের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে এক পর্যায়ে তাদের চাচা নাহিদ হাসান পুকুর পাড়ে যায় এবং সকাল সাড়ে ১১ টার দিকে পুকুরের কিনারে মরদেহ ভেসে উঠতে দেখে সবাইকে চিৎকার করে ডেকে নিজে পুকুরে নেমে শিশু দুটিকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নীরিক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। এদিকে একই সাথে দুটি বাচ্চার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট: ০৬:০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫