১২:১১ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

বিজিবি’র পৃথক অভিযানে যশোর সীমান্তে মদ ফেন্সিডিলসহ দশ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / ২১২

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে নয় লক্ষ একাশি হাজার ছয়শত আটাশি টাকা মূল্যের ভারতীয় বিদেশী মদ, ফেন্সিডিল, গাঁজা, বাইসাইকেল, ইউরিয়া সার, শাড়ী, কম্বল, কিশমিশ, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, তৈরী পোশাক এবং কসমেটিক্স আটক করেছে বিজিবি।

রবিবার ১৩ এপ্রিল বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল আন্দুলিয়া, শিকারপুর, বেনাপোল বিওপি, আমাড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ফেন্সিডিল, গাঁজা, বাইসাইকেল, ইউরিয়া সার, শাড়ী, কম্বল, কিশমিশ, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, তৈরী পোশাক এবং কসমেটিক্স আটক করে। আটককৃত মালামালের মূল্য (নয় লক্ষ একাশি হাজার ছয়শত আটাশি)টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বিজিবি’র পৃথক অভিযানে যশোর সীমান্তে মদ ফেন্সিডিলসহ দশ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

আপডেট: ১১:৩০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫