যশোর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ
- আপডেট: ০৮:৪৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / ২০৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে আট লক্ষ আটাত্তর হাজার তিনশত আশি টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, কম্বল, থ্রী-পিস, বিভিন্ন প্রকার চকলেট, পান মসলা, সন পাপড়ি, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স আটক করেছে বিজিবি।
শুক্রবার ১১ এপ্রিল বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল পাঁচপীরতলা, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, কম্বল, থ্রী-পিস, বিভিন্ন প্রকার চকলেট, পান মসলা, সন পাপড়ি, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স* আটক করে। আটককৃত মালামালের মূল্য (আট লক্ষ আটাত্তর হাজার তিনশত আশি) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।





















