১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবি’র পৃথক অভিযানে পনেরো লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • / ২৩২

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে পৃথক অভিযান চালিয়ে চৌদ্দ লক্ষ একাশি হাজার পাঁচশত আশি টাকা মূল্যের শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, পান মসলা, বিভিন্ন প্রকার আতশবাজী এবং কসমেটিক্স আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল, রঘুনাথপুর বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, পান মসলা, বিভিন্ন প্রকার আতশবাজী এবং কসমেটিক্স আটক করে। আটককৃত মালামালের মূল্য (চৌদ্দ লক্ষ একাশি হাজার পাঁচশত আশি) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় অবৈধ পণ্য কাস্টমে জমা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র পৃথক অভিযানে পনেরো লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ

আপডেট: ১১:১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫