১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ’লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / ২০৮

নড়াইল প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার তিনটি মামলায় নড়াইলের লোহাগড়া উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মোস্তফা কামাল লিওনসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪৮ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে লোহাগড়া আমলী আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা চৌধুরী এ আদেশ দেন। এ সময় আদালত চত্বরে সেনাবাহিনী, পুলিশসহ আইন-শৃঙ্খলাবাহিনীর কঠোর তৎপরতা লক্ষ্য করা গেছে।

নড়াইল জজকোর্টের পিপি অ্যাডভোকেট এস এম আব্দুল হক বলেন, গত বছরের ৪ আগস্ট নড়াইলের লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৮ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ’লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

আপডেট: ০৬:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫