০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে মদ ফেন্সিডিলসহ সাড়ে সাত লক্ষ টাকার অবৈধ পণ্য আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / ২০৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে সাত লক্ষ ছাপ্পান্ন হাজার চারশত টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, কিশমিশ এবং কসমেটিক্স আটক করেছে বিজিবি।

বুধবার ০৯ এপ্রিল বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল, আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, কিশমিশ এবং কসমেটিক্স আটক করে। আটককৃত মালামালের মূল্য (সাত লক্ষ ছাপ্পান্ন হাজার চারশত) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে মদ ফেন্সিডিলসহ সাড়ে সাত লক্ষ টাকার অবৈধ পণ্য আটক

আপডেট: ০৭:০০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫