০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে প্রায় পাঁচ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / ২১৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে চার লক্ষ একানব্বই হাজার আটশত টাকা মূল্যের শাড়ী, থ্রী-পিস কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, মোবাইল এবং কসমেটিক্স আটক করেছে বিজিবি।

সোমবার ০৭ এপ্রিল বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল, ধান্যখোলা বিওপি এবং আমড়াখালী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে শাড়ী, থ্রী-পিস কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, মোবাইল এবং কসমেটিক্স আটক করে। আটককৃত মালামালের মূল্য (চার লক্ষ একানব্বই হাজার আটশত) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় অবৈধ পণ্য কাস্টমে জমা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে প্রায় পাঁচ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ

আপডেট: ১০:৩৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫