০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

সীমান্তে বিজিবি’র অভিযানে ছয় লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / ২৪২

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ টাকা মূল্যের বিদেশী মদ, ফেন্সিডিল, শাড়ী, কম্বল, কিশমিশ,বিভিন্ন প্রকার চকলেট, জিলেট গার্ড ব্লেড, তৈরি পোশাক, জিরা, ঔষধ এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স আটক করেছে বিজিবি।

শুক্রবার ০৪ এপ্রিল বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ফেন্সিডিল, শাড়ী, কম্বল, কিশমিশ,বিভিন্ন প্রকার চকলেট, জিলেট গার্ড ব্লেড, তৈরি পোশাক, জিরা, ঔষধ এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স আটক করে। আটককৃত মালামালের মূল্য (ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

সীমান্তে বিজিবি’র অভিযানে ছয় লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ

আপডেট: ০৯:০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫