সীমান্তে বিজিবি’র অভিযানে মোটরসাইকেলসহ সাত লক্ষাধিক টাকার অবৈধ পণ্য জব্দ
- আপডেট: ০৮:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
- / ২৮১

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে সাত লক্ষ সাইত্রিশ হাজার আটশত পঞ্চাশ টাকা মূল্যের বিদেশী মদ, ফেন্সিডিল, কম্বল, কিশমিশ,বিভিন্ন প্রকার চকলেট, মোটরসাইকেল এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স আটক করেছে বিজিবি।
সোমবার ৩১ মার্চ বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ফেন্সিডিল, কম্বল, কিশমিশ, বিভিন্ন প্রকার চকলেট, মোটরসাইকেল এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স আটক করে। আটককৃত মালামালের মূল্য (সাত লক্ষ সাইত্রিশ হাজার আটশত পঞ্চাশ) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।






















