০২:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / ৩১৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা, বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ লক্ষ সাতাশি হাজার তিনশত ষাট টাকা মূল্যের অবৈধ ভারতীয় ফেন্সিডিল, বিদেশী মদ, শাড়ী, থ্রী-পিস, ঔষধ, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছেন বিজিবি।

০৯ মার্চ রবিবার বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল ব্যাটালিয়ন সদরসহ, পাঁচপীরতলা, বেনাপোল বিওপি, আমাড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ ভারতীয় ফেন্সিডিল, বিদেশী মদ, শাড়ী, থ্রী-পিস, ঔষধ, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য (পাঁচ লক্ষ সাতাশি হাজার তিনশত ষাট) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

আপডেট: ০৯:৪৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫