০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল বিদেশী মদসহ বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / ২৪৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা, বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে তিন লক্ষ চুরাশি হাজার ছয়শত টাকা মূল্যের অবৈধ ভারতীয় ফেন্সিডিল, বিদেশী মদ, থ্রী-পিস এবং লেহেঙ্গা আটক করেছেন বিজিবি।

০৮ মার্চ শনিবার বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল ধান্যখোলা, হিজলী, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ ভারতীয় ফেন্সিডিল, বিদেশী মদ, থ্রী-পিস এবং লেহেঙ্গা আটক করে। আটককৃত মালামালের মূল্য (তিন লক্ষ চুরাশি হাজার ছয়শত) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল বিদেশী মদসহ বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ

আপডেট: ১০:৪৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫