০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৬:১১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ৪২

সাব্বির হোসেন, স্ট্যাফ রিপোর্টারঃ যশোর শহরের শংকরপুর এলাকায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের গুলিতে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। নিহত আলমগীর হোসেন (৫৫) যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে যশোর কোতোয়ালি মডেল থানাধীন শংকরপুর এলাকার নয়ন কাউন্সিলরের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আলমগীর হোসেন ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর আশপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলমগীর হোসেন মৃত ইন্তাজ চৌধুরীর ছেলে। তিনি শংকরপুর ইসাহাক সড়ক এলাকার বাসিন্দা। তার মৃত্যুতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

যশোর কোতোয়ালি মডেল থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা

আপডেট: ০৮:৫৬:১১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬