ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট: ১১:২৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ১৭

সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা মোড়ে ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে সভায় ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের দায়িত্ব ও সাংবাদিকতার নীতি-নৈতিকতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং আগামী দিনের কার্যক্রম কীভাবে আরও ভালোভাবে পরিচালনা করা যায়, তা নিয়েও মতামত দেন সদস্যরা।
ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবকে একটি দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে এগিয়ে নিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সাংবাদিকতার মর্যাদা রক্ষার পাশাপাশি সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার ওপর তিনি গুরুত্ব দেন।
সহ-সভাপতি বিল্লাল হুসাইন বলেন, একটি সংগঠনকে এগিয়ে নিতে হলে সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা থাকতে হবে। সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ক্লাবের কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনার জন্য তিনি সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সাধারণ সম্পাদক সাব্বির শোভন বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের নানা সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখা জরুরি। তিনি বলেন, ক্লাবের সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে হবে।





















